বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে সৃজনশীল সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ শনিবার সকালে আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা হলেন সমাজের পথপ্রদর্শক। শুধু ভৌত অবকাঠামো উন্নয়নে নয়, সামাজিক উন্নয়নেও জনপ্রতিনিধিদের অবদান রাখতে হবে।

উন্নয়ন করতে হবে পরিকল্পিতভাবে। তিনি কুমিল্লা শহরকে আদর্শ শহর হিসেবে গড়ে তোলার জন্য কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কমিশনারদের প্রতি আহ্বান জানান।

 

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী জানান, সরকার ডেঙ্গু মোকাবেলার জন্য কাজ করছে ৷ এ বছর অন্য সময়ের তুলনায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যই এ বছর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে৷

মন্ত্রী আরো বলেন, বর্তমানে ডেঙ্গুর অবস্থা বেদনাদায়ক; কিন্তু সিঙ্গাপুর, মালায়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনসহ অনেক দেশের তুলনায় এখনো অনেক ভালো। ইতিমধ্যে মেয়রদের চিরুনি অভিযানসহ আরো নিবিড়ভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত কাউন্সিলরদের উদ্দেশে বলেন, ‘আমরা আইনের মধ্যে থেকে কাজ করব। দুর্নীতিমুক্ত ও সততার সাথে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। ’

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  এ ছাড়া স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451