মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপারম্যান’ ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচ!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন বাহিনীর সামনে দাঁড়াতেই পারেননি অ্যারন ফিঞ্চরা। এই ম্যাচেই অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের একটি ক্যাচ নিয়ে হইচই ফেলে দিয়েছেন গ্লেন ফিলিপস। সোশ্যাল সাইটে তাকে রীতিমতো ‘সুপারম্যান’ উপাধি দেওয়া হয়েছে।

 

২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ৮.২ ওভারে দলের রান যখন ৫০, তখনই দেখা যায় সেই অবিশ্বাস্য ক্যাচ। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলটি স্টয়নিসের ব্যাট ছুঁয়ে কাভারের দিকে উঠে যায়। সেখানে কোনো ফিল্ডার না থাকায় সবাই ভেবেছিল অন্তত দুই রান হতে যাচ্ছে। কিন্তু কোথায় কী? ডিপ কাভার থেকে ছুটে আসেন ফিলিপস।  সুপারম্যানের মত বাম পাশে ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি করেন।

বিস্ময়ে হতবাক হয়ে যান স্টয়নিস। মাঠে থাকা প্রায় সবারই ঘটনাটা বিশ্বাস করতে কিছুটা সময় লেগেছে। ছুটন্ত অবস্থায় ফিলিপস যেভাবে নিজের শরীরটা হাওয়ায় ছুড়ে দিয়েছেন, তা অবিশ্বাস্য! মাটিতে পড়ার আগেই বল তার তালুতে জমা হয়ে যায়। ক্রিকইনফো তাই লিখেছে, ‘সুপারম্যান, তুমি ক্রিকেটও খেল?’ ১৪ বলে ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন স্টয়নিস। সোশ্যাল সাইটে বলা হচ্ছে, এটাই হতে পারে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্যাচ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451