বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে জিতেছেন মল্লিকার্জুন খাড়গে। ২০ বছরের বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরে কেউ এবার কংগ্রেসের সভাপতি হলেন।

কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) জানিয়েছে, দেশটিতে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ছিল ৬৭টি।

প্রতি ২০০ ভোটারের জন্য একটি করে বুথ নির্ধারণ করা হয়।

‘ভারত জোড়ো’ যাত্রার কারণে কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল গান্ধী। তার সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া প্রায় ৫০ জন ‘ভারত যাত্রী’।

গোপন ব্যালটে হয়েছে ভোটগ্রহণ। এই প্রথম ভোটদাতাদের কিউআর কোডসহ পরিচয় পত্র দেয় সিইএ। পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। ভোট গ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কংগ্রেস।

১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন। এবার লড়াই মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুরের মধ্যে হলো।

এনডিটিভি জানিয়েছে, মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন সাত হাজার ৮৯৭ ভোট এবং শশী থারুর পেয়েছেন ১০৭২ ভোট। এরই মধ্যে পরাজয় মেনে নিয়েছেন শশী থারুর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451