মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ময়মনসিংহে রেলস্টেশন আ. লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিকেলে ময়মনসিংহে রেলস্টেশন এলাকায় আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এর বাইরে নগরীর কোথাও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ বিকেলে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ‘সতর্ক সমাবেশ’ করে।

বিকেল ৪টার দিকে দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকে। সাড়ে ৪টার দিকে বিএনপির সমাবেশ থেকে অনেকে ট্রেনে বাড়ি ফেরার জন্য স্টেশনে আসতে থাকে। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে সরিয়ে দেয়। তবে এ সময় রেলস্টেশন এলাকায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিশৃঙ্খলা এড়াতে নগরী জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্ট ও সমাবেশের আশপাশ এলাকা ঘিরে এই পুলিশ মোতায়েন করা হয়। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে দুপুর ১টার দিকে আওয়ামী লীগের অবস্থান না থাকলেও মোতায়েন ছিল পুলিশ।

দুপুর ২টা বাজার কিছুক্ষণ আগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়। ২টা ২০ মিনিটের দিকে মঞ্চে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।

সমাবেশ শুরুর ঘোষণা থাকলেও এর আগেই পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর নেতাকর্মীরা আশ্রয় নেন মাঠসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451