বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ এবং পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ এবং পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রলীগের কমিটি ‘স্থগিত’ নিয়ে গতকাল শনিবার ক্যম্পাসে পাল্টাপাল্টি অস্ত্র মহড়ায় উদ্ভুত পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল হল বন্ধ থাকবে।

ছাত্রদের আজ (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে এবং ছাত্রীদের আগামীকাল  সোমবার সকাল ৯ টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হচ্ছে। আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পরিবহন ব্যতীত সকল পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈনের নির্দেশে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল ছাত্রলীগের অস্ত্র মহড়াকে কেন্দ্র করে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকি। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি ‘বিলুপ্তি’কে কেন্দ্র করে গতকাল (শনিবার) ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ করে ছাত্রলীগের দুই পক্ষ অস্ত্র মহড়া দেয় ক্যাম্পাসে।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১১টা ৪৯ মিনিটে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ মিনিটের পর আবার মুছে ফেলা হয়। কমিটি বিলুপ্তির বিষয়টির সত্যতা নিশ্চিতে বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদের একাধিক নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের মধ্যে তথ্যগত অমিল পাওয়া গেছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের এমন ধোঁয়াশা সিদ্ধান্তকে কেন্দ্র করে শনিবার ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অস্ত্র মহড়া, শোডাউন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ সময় গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451