সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

পরিসংখ্যান বলছে, বাবর-রিজওয়ান জুটিই টি-টোয়েন্টির সেরা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে গত এশিয়া কাপ থেকেই ব্যাপক সমালোচনা হচ্ছিল। অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান রান পাচ্ছিলেন, কিন্তু সমস্যা ছিল তাদের স্ট্রাইক রেট নিয়ে। গতকাল  ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০৩ রানের বিধ্বংসী জুটি গড়ে সব বিতর্কে জল ঢেলে দিয়েছেন বাবর-রিজওয়ান। পরিসংখ্যান বলছে, ছেলেদের  আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই জুটিই সেরা।

 

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাবর-রিজওয়ান জুটি ১৯২৯ রান সংগ্রহ করেছে। তাদের রান তোলার গড় ঈর্ষণীয়-৫৬.৭৩। সেঞ্চুরি এসেছে ৭টি। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান জুটি। তারা দুজনে মিলে ৩৩.৫১ গড়ে সংগ্রহ করেছেন ১৭৪৩ রান। সেঞ্চুরি এসেছে ৪টি। সেই শিখর ধাওয়ান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাননি।

উল্লেখ্য, বাবর-রিজওয়ানের অবিচ্ছিন্ন জুটিতে গতকাল ইংল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে এই প্রথম ১০ উইকেটে হারল ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তান দ্বিতীয়বার জিতল ১০ উইকেটে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল। সেটাই ছিল যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451