বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলি ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রবিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা, মহানগর ও উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় প্রতিবাদ সমাবেশ হবে।

কর্মসূচি সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

 

এর আগে, শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলা চালানো হয়। এতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এরমধ্যে তাবিথ আউয়ালকে হাসপাতালে ভর্তি করানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451