সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের আম্পায়ার, গর্বিত মুশফিক

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

আজ এশিয়া কাপের ফাইনাল। দুবাইয়ে আজ শিরোপার জন্য লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এমন বড় ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। এতে গর্বিত আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো মুশফিকুর রহিম।

 

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মাসুদুর রহমান মুকুলের ছবি আপলোড করেছেন মুশফিক। ক্যাপশনে লিখেছেন, ‘আম্পায়ার মুকুল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। উচ্চ পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারদের দেখতে পেলে ভালো লাগে। আপনাকে নিয়ে অনেক গর্বিত ভাই। ’

মুকুল চলতি আসরে আম্পায়ারিং করে আলোচিত হয়েছেন। বিশেষ করে ভারত-পাকিস্তানের দুই ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে তিনি সবার নজর কেড়ে নেন।

উল্লেখ্য, মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন। এছাড়া ১৭ বার ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই তার বড় মঞ্চে আম্পায়ারিংয়ের শুরু। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি দুটি লড়াইয়েই তিনি দারুণ আম্পায়ারিং করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451