মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

‘প্রধানমন্ত্রী আমার রুবেলের জন্য কি একটু মাটি দেবেন না’? স্ত্রী চৈতি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের সাবেক স্পিন অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। গত ১৯ এপ্রিল সন্ধ্যায় পুরো ক্রিকেটবিশ্বকে কাঁদিয়ে প্রাণঘাতী ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে তিনি হেরে যান। সেদিনই রাতে বনানী কবরস্থানে দাফন করা হয় এই ক্রিকেটারকে। বনানী কবরস্থানে প্রতিটি কবরের স্থায়িত্ব দুই বছর।

এই সময়ের পর সেই জায়গাই হয়ে যাবে অন্য কারো। তাই রুবেলের কবরটি স্থায়ী করার অনুরোধ জানালেন তার স্ত্রী চৈতি ফারহানা রুপা।

 

আরও পড়ুন : চৈতির লড়াই থামল

আজ শুক্রবার একমাত্র সন্তান রুশদানকে নিয়ে চৈতি বনানী করবস্থানে এসেছিলেন মোশাররফ হোসেন রুবেলের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ জানান। বনানী কবরস্থানে স্থায়ীভাবে জায়গা রাখতে হলে প্রায় এক কোটি টাকা প্রয়োজন। কিন্তু তিন বছর ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে করতে প্রয়াত মোশাররফের পরিবার এখন নিঃস্বপ্রায়! সেখানে এক কোটি টাকা কোথায় পাবেন চৈতি?

আরও পড়ুন : চৈতির লড়াই থামল

তাই কাঁদতে কাঁদতে সাংবাদিকদের তিনি বলেন, ‘রুবেল তো আসলে আমাদের সবার, তাই না? রুবেল তো দেশের জন্য খেলেছে। সত্যি কথা বলতে, এখানে স্থায়ী করতে হলে অনেক টাকা লাগে, প্রায় এক কোটি টাকা। আমার কাছে তো এত টাকা নেই। আমি চাই, রুবেলের কবরটা স্থায়ী হোক। রুবেল যেন একটু মাটি পায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, উনি তো অনেককে অনেক কিছু দেন। তিনি তো আমাদের ক্রিকেটারদের জন্য অনেক কিছু করেন। জীবিত ক্রিকেটারদের জন্য তো ওনার অনেক কিছু…আমার রুবেলের জন্য কি একটু মাটি তিনি দেবেন না? রুবেলের জন্য একটা স্থায়ী ঠিকানা, যাতে আমার ছেলেটা দেখতে পারে। দুই বছর পর আমরা তো পারব না রুবেলকে দেখতে। রুবেল তো কোথাও নেই, শুধু এখানে আছে। ‘


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451