বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

দ্বিতীয় ওয়ানডেতে সিরিজসেরা লিটন

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দারুণ কেটেছে বাংলাদেশের ওপেনার লিটন দাসের।  প্রথম ম্যাচে মাত্র এক রান করলেও পরের দুটি ম্যাচে নিজের জাত চিনিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তাই সিরিজসেরা পুরস্কার উঠেছে তার হাতেই।

দ্বিতীয় ওয়ানডেতে ১২৬ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন লিটন।

সেই ইনিংসে ছিল ২টি ছক্কা ও ১৬টি চার। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন। লিটনের আজকের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ৭টি দৃষ্টিনন্দন চার। তিন ম্যাচে ৭৪.৩৩ গড়ে লিটন করেছেন মোট ২২৩ রান।

সিরিজসেরার পুরস্কার নেওয়ার সময় লিটন বলেন, ‘নিজের পারফমেন্সে আমি খুশি। তবে দল জিতলে আরো বেশি ভালো লাগতো। প্রথম ১৫ ওভারে আমি আমার কাজটা করেছি, চেয়েছিলাম ৩৫ ওভার পর্যন্ত ব্যাট করতে। ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে ম্যাচটি অন্যরকম হতে পারতো। আমার স্ত্রী আমাকে অনেক সমর্থন জুগিয়ে থাকে। আমি এই পুরস্কারটি তাকে উৎসর্গ করলাম। ’

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ হেরে গেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানরা জয় পেয়েছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে তারা পৌঁছে যায় ৪০ দশমিক ১ ওভারেই। ফলে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে আফগানরা, বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451