বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

মিরপুর বিপিএলের শেষের শুরু; ব্যাটিংয়ে কুমিল্লা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

সিলেট পর্ব শেষ করে বিপিএল ফিরেছে ঢাকায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮ম আসর এখন শেষের পথে। আর মাত্র ৮টি ম্যাচ বাকি আছে। আগামী ১৮ ফেব্রুয়ারি শিরোপার ফয়সলা হয়ে যাবে।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে সেই শেষের শুরু হলো। দিনের প্রথম এই ম্যাচে টসে জিতে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।
এই ম্যাচে দুই দলই একাদশে একটি করে পরিবর্তন নিয়ে খেলছে নেমেছে। খুলনার একাদশে জায়গা হারিয়েছেন জাকের আলী, তার জায়গায় সুযোগ পেয়েছেন রনি তালুকদার। কুমিল্লার একাদশে আরিফুল হকের জায়গায় খেলবেন মাহিদুল ইসলাম অঙ্কন।

এই মুহূর্তে ৮ ম্যাচে ৫ জয় আর ২ পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে সমান ম্যাচে ৪ জয় নিয়ে খুলনা টাইগার্স আছে চার নম্বরে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফরচুন বরিশাল এবং তিন নম্বরে থাকা মিনিস্টার গ্রুপ ঢাকা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসি, মঈন আলী, ইমরুল কায়েস (অধিনায়ক), সুনীল নারাইন, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

খুলনা টাইগার্স : আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, সিকান্দার রাজা, থিসারা পেরেরা, রুয়েল মিয়া, খালেদ আহমেদ ও নাবিল সামাদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451