সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ভানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে, নির্বাচন স্থগিত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সপ্তম তফসিল অনুযায়ী কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট গ্রহণের কথা ছিল আজ। ভোটের আগের দিন রাতে হঠাৎ ভানী ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ওই ইউনিয়নে রাতেই ভোট গ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং অফিসার।

রবিবার (৬ ফেব্রুয়ারী) মধ্যরাতে ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আজহারুল ইসলাম ইউনিয়নের নির্বাচন স্থগিত করে গণ বিজ্ঞপ্তি জারি করেন। গণবিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচনী বিধি ২০ (১) অনুযায়ী ওই ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচন বাতিল সহ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ভোট স্থগিত করা হয়েছে।

এখন দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ।
এদিকে নৌকা প্রতীকের প্রার্থী নূরুজ্জামান ভূইয়ার মৃত্যুকে হত্যা বলে দাবি করছেন নিহতের ছোট ভাই কামরুজ্জামান। তিনি বলেন, রবিবার রাত সাড়ে ৮টায় আমার নিজ কেন্দ্র নোয়াগাও গ্রামে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জালাল হোসেন এর ভাগিনা চান্দিনা উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি কাইয়ূম খান এসে হুমকি ধমকি দিলে স্থানীয়রা তাকে আটক করে। এসময় আমার ভাই ঘটনাস্থলে গেলে আমার ভাইয়ের বুকে লাথি দেয় কাইয়ূম। এ ঘটনায় আমার ভাই গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, প্রার্থী নূরুজ্জামান মূকুল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার মেডিক্যাল সনদও আমরা দেখেছি। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাব হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সকল পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451