বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

স্টেডিয়ামের ভেতর শেহজাদের প্রকাশ্যে ধুমপান করেন!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

শুক্রবারের সন্ধ্যা। তখন বৃষ্টি থেমে গেছে। মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ আয়োজনের লক্ষ্যে মাঠ শুকানোর কাজ চলছে। দুই দলের ক্রিকেটাররা মাঠে এসে গেছেন।

কেউ মাঠের পরিস্থিতি দেখছেন, কেউ হালকা ওয়ার্মআপ করছেন আবার অনেকেই মেতেছেন আড্ডায়। তখনই মাঠের একপ্রান্তে দেখা যায় মিনিস্টার গ্রুপ ঢাকার মোহাম্মদ শেহজাদ কুমিল্লার করিম জানাত এবং আরেকজনের সঙ্গে কথা বলছেন।

ঘটনা এটুকুতে সীমাবদ্ধ থাকলেই ভালো হতো। কিন্তু দ্রুতই দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী! মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান করছেন আফগান উইকেটকিপার ব্যাটার। বিষয়টি ধরা পড়ার পর মাঠের একপ্রান্তে থাকা ফটোগ্রাফাররা ঢাকা কোচ মিজানুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর বাবুল গিয়ে সতর্ক করেন শেহজাদকে। তখন শেহজাদ ধুমপান বন্ধ করেন।
মোহাম্মদ শেহজাদের সঙ্গে কথা বলছেন মিজানুর রহমান বাবুল।

উল্লেখ্য, ক্রিকেট মাঠে সব ধরনের ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শেহজাদের সেই ঘটনার পর আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। পিচ আবারও ঢেকে ফেলা হয় কাভারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451