বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

জমজমাট বিপিএল ম্যাচে বাগড়া দিল বেরসিক বৃষ্টির হানা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে

ফ্লাডলাইটের আলোয় মিরপুর শেরে বাংলায় জমে উঠেছিল ক্রিকেট। আরও একটি বড় স্কোর দেখতে যাচ্ছিল দর্শকরা। এর মাঝেই বাগড়া দিল বেরসিক বৃষ্টি। টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে প্রথম ওভারেই ধাক্কা দেন নাহিদুল ইসলাম।

তার তৃতীয় বলে মিড অফে ইমরুল কায়েসের তালুবন্দি হন চ্যাডউইকট ওয়ালটন (০)।
বৃষ্টি নামতেই প্যাভিলিয়নের দিকে ছুট।

এরপর হাত খুলে খেলতে থাকেন অপর ওপেনার উইল জ্যাকস আর তিন নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব। দুজনের ৬২ রানের জুটি ভাঙে আফিফের বিদায়ে। তানভীর ইসলামের বলে বোল্ড হয়ে আফিফের ২১ বলে ৪ বাউন্ডারিতে ২৭ রানের সম্ভাবনাময় ইনিংসটির পরিসমাপ্তি ঘটে।

ঢেকে ফেলা হয়েছে উইকেট।

আগ্রাসী ব্যাটিংয়ে ৩১ বলে ৪ চার ৩ ছক্কায় ফিফটি তুলে নেন উইল জ্যাকস। তার সঙ্গী শামীম হোসেনও আজ ব্যর্থতা কাটিয়ে ভালোই খেলছিলেন। ১২.৫ ওভারে চট্গ্রামের সংগ্রহ যখন ২ উইকেটে ১০৭ রান, তখন হুট করে নেমে আসে বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। এই রিপোর্ট লেখা পর্যন্ত মিরপুরে বৃষ্টি চলছে।
বৃষ্টি থেকে মাঠ বাঁচাতে কর্মীদের প্রাণান্ত চেষ্টা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451