মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ছাত্রদলের দাবি, ১৪৪ ধারা ভেঙে ‘খালেদা জিয়ার মুক্তি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

১৪৪ ধারার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর নেতৃত্বে বোর্ডিং মাঠ এলাকা থেকে মিছিলটি বের হয়। তবে কয়েক শ গজের মধ্যে মিছিলটি শেষ করে দেওয়া হয়। ঝটিকা এ মিছিলে ৩০-৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে পৌর এলাকার বাইরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বটতলী বাজারে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। বেলা ১২টা থেকে বটতলীতে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এলাকাটি স্লোগানে মুখরিত করে রেখেছেন তাঁরা। তবে ওই সময় পর্যন্ত সেখানে পুলিশ দেখা যায়নি। সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়।

বেলা ১২টা থেকে একপ্রকার অবরুদ্ধ বিএনপি নেত্রী রুমিন ফারহানা আশুগঞ্জ থেকে বটতলীর সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছেন। কেন্দ্রীয় আরো কয়েকজন নেতা সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে একই সময়ে জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগ সমাবেশ ডাকায় শনিবার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা জারি করে রেখেছে প্রশাসন। এ আদেশকে কেন্দ্র করে পৌর এলাকার ৪০ পয়েন্টে ৫০০ পুলিশ মোতায়েন রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451