বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরের নির্বাচনী হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র এলাকায় সহিংসতায় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সজিব মারা গেছেন। রবিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে চাঁদপুরে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সজিব উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি। তিনি নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্তের পর তাকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিদ্রোহী প্রার্থী সাবেক সহ-সভাপতি আমির হোসেন খাঁনের (আনারস) লোকজনের সঙ্গে দুপুর আড়াইটার দিকে নৌকার প্রার্থীর কর্মীদের সহিংসতা ঘটে। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথেই তিনি মারা যান। বিদ্রোহী প্রার্থী আমির হোসেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি। দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় ১৬ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মঞ্জু বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বিদ্রোহী প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সাজ্জাদ মারা গেছেন।

অভিযোগের বিষয়ে আমির হোসেন খাঁনের বক্তব্য জানতে মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাঞ্জুর এলাহি বলেন, কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। বাইরে কি হয়েছে, তা আমার জানা নেই।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নয়নপুরে ভোট কেন্দ্রের বাহিরে বিশৃঙ্খলা হয়েছে। এতে দুইপক্ষের লোকজন। কেউ মারা গেছেন, বলে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451