সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে : নানক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে

সিলেট-৩ আসনে আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন শেষ পর্যায়ে। আগামীকাল সোমবার রাত ১২টায় শেষ হবে প্রচারণা। আজ রোববার প্রচারণার পাশাপাশি আওয়ামী লীগদলীয় প্রার্থী ছাড়া অন্য প্রার্থীরা নানান হুমকি-হয়রানির অভিযোগ করেছেন।

দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুরে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিকুর রহমান সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে তাঁর কর্মী-সমর্থক ও এজেন্টদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, দলের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, ধরপাকড় এবং ভোটের দিনে কেন্দ্রে না যাওয়ার হুমকি প্রদান করা হচ্ছে।

বিকেলে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে বালাগঞ্জ উপজেলা বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। নানক বলেন, উন্নয়ন চাইলে ভোট দিতে হবে নৌকায়।

এ ছাড়াও বাংলাদেশ কংগ্রেসের মনোনীত ডাব প্রতীকের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ও ডাব প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী প্রচারণা করেছেন।

গত ১১ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। আগামী ২৮ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। মোট ভোটার তিন লাখ ৫২ হাজার। ভোটকেন্দ্র ১৪৯টি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451