রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

লন্ডন এসেম্বলিতে প্রথম বাংলাদেশি মেরিনা মাসুমা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে

গত ৬ মে অনুষ্ঠিত লন্ডন সিটি  নির্বাচনে, এসেম্বলিতে সদস্য হিসাবে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী রাজনীতিবিদ মেরিনা মাসুমা আহমেদ নির্বাচিত হয়েছেন।

রাজনী‌তি‌বিদ মে‌রিনা মাসুমা আহমেদ যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে লন্ডন অ্যাসেম্বলি মেম্বার নির্বাচিত হ‌য়ে‌ছেন। শুক্রবার (৮ মে) বিকালে সাউথওয়াক ও ল্যামবেথ এলাকার এই রেজাল্ট ঘোষণা করা হয়‌।

দুই মেয়ে সন্তা‌নের মা মে‌রিনা লন্ড‌নের ব্রমলি কাউ‌ন্সি‌লের কাউন্সিলার। তার স্বামী পাবনার সন্তান ডা. ইমরুল কায়েস স্থানীয় জি‌পি (জেনারেল প্র্যাক‌টিশনার)। তার বড় মেয়ে রেবেকা বিশ্ব‌বিদ্যালয়ে আর ছোট মেয়ে এলিজা হাইস্কু‌লে অধ্যয়নরত। মেরিনার নিজের  জন্ম নারায়ণগঞ্জে। ‌

মেরিনা নিজের সম্পর্কে জানান,‌ তি‌নি যখন ছয় মাসের শিশু তখন মা-বাবার সঙ্গে ব্রি‌টে‌নে আসেন। বাবা মারা গে‌ছেন, মা মমতাজ বেগম বসবাস করেন ঢাকায়। মেরিনার চার ভাই ব্রিটেনে উচ্চ‌শিক্ষা শেষে সেখানেই কর্ম‌রত আছেন।বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের জন্যও কাজ করেছি। দেশের পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও ক্ষমতায়নের পেছনে অবদান রাখার চেষ্টা করেছি। সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে একটি উন্নয়ন-সহযোগী সংস্থায় কাজ ক‌রে‌ছি। গত ত্রিশ বছরের বে‌শি সময় ধ‌রে লেবার পা‌র্টির সক্রিয় সদস্য হি‌সে‌বে রাজনী‌তি করে‌ছি।

ব্রিটে‌নের গত সংসদ নির্বাচ‌নে সাউথ ইস্ট লন্ড‌নের বেকেনহাম আসন থে‌কে লেবার পা‌র্টির প্রার্থী ছি‌লেন ব্যা‌রিস্টার মে‌রিনা মাসুমা আহমেদ।

উল্লেখ্য লন্ডন এসেম্বলি হলো গ্রেটার লন্ডন সিটির ২৫ জন সদস্যের নির্বাচিত সংস্থা। যা লন্ডন মেয়রের কার্যক্রম তদন্ত করে, এবং মেয়রের বার্ষিক বাজেট সংশোধন  ও প্রত্যাখান করার ক্ষমতা রাখে। ২০০০ সাল থেকে চালু হওয়া এসেম্বলিতে  বিভিন্ন রাজনৈতিক  দল থেকে সরাসরি ভোটে এই ২৫ জন সদস্য নির্বাচিত হয়ে থাকেন। এই প্রথম কোন বাংলাদেশি লন্ডন  এসেম্বলিতে  যাওয়ার  সুযোগ পেলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451