মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

শ্রদ্ধা-ভালোবাসায় চির সমাহিত মুহাম্মদ আলী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৪২০ বার পড়া হয়েছে

ঢাকা: হাজারো ভক্ত-শুভানুধ্যায়ীর ভালোবাসার চোখের জল আর ফুলের শ্রদ্ধায় সিক্ত করে চির সমাহিত করা হলো শতাব্দীর সেরা ক্রীড়াবিদ ও বক্সিংয়ের ‘দ্য গ্রেটেস্ট’ মুহাম্মদ আলীকে। আমেরিকার এ সূর্যসন্তানকে শুক্রবার (১০ জুন) স্থানীয় সময় জুমার নামাজের আগে (বাংলাদেশ সময় রাত ১২টার পর) তার কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলা শহরের সমাধিস্থল কেভ হিলে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সমাধিস্থলে শায়িত করতে নিয়ে যাওয়ার সময় আলীর কফিন বহন করেন তার বন্ধু অভিনেতা উইল স্মিথ এবং সহ-খেলোয়াড় ও বন্ধু লেনক্স লুইসহ স্বজনরা। এসময় সমাধিস্থল কেভ হিলে উপস্থিত ছিলেন মুহাম্মদ আলীর ভক্ত-শুভানুধ্যায়ীসহ হাজারো জনতা।

স্থানীয় সময় জুমার নামাজের পর বিকেল ৩টায় ‘কেএফসি ইয়াম! সেন্টার’-এ সর্বস্তরের জনতার অংশগ্রহণে মুহাম্মদ আলীর আন্তঃধর্মীয় শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়) তার মরদেহ বহন করে মোটর শোভাযাত্রা শুরু হয়। এই মোটর শোভাযাত্রার মাধ্যমে মুহাম্মদ আলীর মরদেহ তার শৈশব, কৈশোর, তারুণ্য এবং শেষ জীবনের স্মৃতিমাখা বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। ৯০ মিনিটের এ শোভাযাত্রা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেভ হিল সমাধিস্থলে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মুহাম্মদ আলীর মরদেহবাহী মোটর শোভাযাত্রা শুরু হওয়ার পর রাস্তার দু’ধারে দাঁড়িয়ে ফুল বর্ষণ করতে থাকেন আগত তার ভক্ত-শুভানুধ্যায়ীরা। ৯০ মিনিট দূরত্বের সড়কের দু’পাশে দেখা মেলে জনতার ভিড়ের। এসময় তাদের মুখে ছিল ‘আলী, আলী’ স্লোগান।

সংবাদমাধ্যম আরও জানায়, আন্তঃধর্মীয় শেষকৃত্যানুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, বক্সার মাইক টাইসন, অভিনেতা উইল স্মিথ, কমেডিয়ান বিলি ক্রিস্টাল, সাংবাদিক ব্রায়ান্ট গামবেল, মরহুমের স্ত্রী, সন্তান ও স্বজনরা উপস্থিতির তালিকায় রয়েছেন।

গত শুক্রবার ইন্তেকাল করেন বক্সিংয়ের হেভিওয়েট চ্যাম্পিয়ন ‘দ্য গ্রেটেস্ট’ মুহাম্মদ আলী। তার মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451