বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আফ্রিদি মিসবাহকে ‘মুরগির কলিজা’ বললেন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

ক্রিকেট মাঠে সাহসের অন্য নাম হয়ে গিয়েছিলেন শহিদ আফ্রিদি। বোলার যত ভয়ংকরই হোক না কেন, আফ্রিদি অবলীলায় ব্যাট চালিয়ে যেতেন। সেই আফ্রিদি এখন দেখছেন তার জাতীয় দলের উত্তরসূরিরা প্রতিপক্ষের সামনে কাঁপছে। নিউজিল্যান্ড সফর থেকে টি-টোয়েন্টি সিরিজ হেরে ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়ে ফেরার পর পাকিস্তান দলকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। যার প্রধান টার্গেট কোচ মিসবাহ উল হক। এবার মিসবাহর সমালোনা শোনা গেল আফ্রিদির মুখে।

গতকাল শুক্রবার লাহোরে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আফ্রিদি বলেন, ‘মিসবাহ দেশের হয়ে অনেক কিছুই অর্জন করেছেন। তবে তার দলের খেলা উচিত সাহস নিয়ে। মুরগির কলিজা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায় না। যারা চাপে ভেঙে পড়ে না, তারাই কেবল সফল হতে পারে। আমার মনে হয়, পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের শুধু জাতীয় দলের কোচিংয়েই আগ্রহী হওয়া উচিত নয়। মোহাম্মদ ইউসুফ, ইনজামাম-উল-হক, ইউনিস খানদের মতো তারকারা জুনিয়র পর্যায়ে দারুণ কাজ করতে পারেন, ভারতে এখন যেমন রাহুল দ্রাবিড় করছেন।’

বাজে পারফরম্যান্সে পাশাপাশি পাকিস্তান ক্রিকেটে এখন আলোচিত আরেক ইস্যু মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মোহাম্মদ আমিরের অবসর। এই ইস্যুতে আমিরের পাশে দাঁড়ালেন আফ্রিদি, ‘কোচিং স্টাফের সঙ্গে আমিরের এই দ্বন্দ্ব পাকিস্তানের ঐতিহ্যেরই ধারাবাহিকতা। ওয়াকার ইউনিসের সঙ্গে আমার বিরোধের কথাও সবারই জানা। এটা খুব ভালো ঐতিহ্য নয়। বোর্ডের উচিত ক্রিকেটারদের সঙ্গে অভিভাবকসুলভ সম্পর্ক গড়ে তোলা। আমির হোক বা যে কেউ, বোর্ডের উচিত তার সঙ্গে আলোচনা করা ও বুঝিয়ে বলা যেন বাদ পড়লে তারা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451