রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

রবিচন্দ্রন অশ্বিনকে স্লেজিং করে বোকা বনে গেলেন অসি অধিনায়ক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৬৫ বার পড়া হয়েছে

ভারত ও অস্ট্রেলিয়ার দ্বৈরথে কথার লড়াইও চলে। ম্যাচ চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে নিয়মিত স্লেজিং চলে। যেমনটা হয়েছে সিডনি টেস্টেও।

রবিচন্দ্রন অশ্বিন যখন মাটি কামড়ে উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন তখন মনোযোগে বাধা দিতে স্লেজিং করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। তাতে লাভ হয়নি। উল্টো নিজেই ক্যাচ ফেলে দিয়েছেন। আর ভারত পেয়েছে স্বস্তির ড্র। এমন ঘটনায় বোকা বনে গেছেন অসি অধিনায়ক। তাই ম্যাচ শেষে অশ্বিনের কাছে ক্ষমা চেয়েছেন স্বাগতিক তারকা।

সিডনি টেস্টের পঞ্চম দিনের শেষ সেশনে স্টাম্পের পেছনে অশ্বিনকে পেইনের স্লেজিং করার ব্যাপারটি স্টাম্প মাইকে স্পষ্ট ধরা পড়ে। ম্যাচ বাঁচাতে অশ্বিন যখন মরিয়া ছিলেন তখন স্লেজিং করেন পেইন। কিন্তু সেসবে মোটেই পাত্তা দেননি অশ্বিন। নীরবে নিজের দায়িত্ব সামলেছেন তিনি।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ব্যাপারে পেইন বলেন, “সবই (কথার লড়াই) ছিল খেলার অংশ, এ ছাড়া আর কিছু নেই। গতকাল ম্যাচ শেষে খুব দ্রুতই অশ্বিনের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, ‘শেষ পর্যন্ত আমিই বোকা বনে গেলাম, তাই না?’ মুখে কথার ঝড় তোলার পর ক্যাচ ছাড়লাম–এটা নিয়ে আমরা হাসাহাসি করেছি।”

ম্যাচ শেষে নিজের ভুল বুঝতে পেরে আজ সংবাদ সম্মেলনে আসেন পেইন। তিনি বলেন, ‘আমি দলকে নেতৃত্ব দেওয়ায় গর্ব খুঁজে নিই। গতকাল আমার নেতৃত্ব যথেষ্ট ভালো ছিল না। চাপকে নিজের খেলায় প্রভাব ফেলতে দিয়েছি আমি। আমার মনোযোগে এটার প্রভাব পড়েছে এবং পারফরম্যান্সেও সেই ছাপ পড়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451