সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

আজ সূর্য ডুবলেই খালি চোখে সৌরমন্ডলে বিরল এক ঘটনা দেখার সুযোগ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৩০৬ বার পড়া হয়েছে

সপ্তদশ শতাব্দীতে শেষবার এমন ঘটনা ঘটেছিল। অর্থাৎ গ্যালিলিও যখন বেঁচে ছিলেন, সেই সময় পৃথিবী একবার এমন ঘটনার সাক্ষী থাকতে পেরেছিল। ৩৯৭ বছর পর ফের এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে পারবে পৃথিবীবাসী।

আজ সোমবার (২১ ডিসেম্বর) সৌরমন্ডলে বিরল এক ঘটনা ঘটবে। সৌরমণ্ডলের দুই গ্রহ বৃহস্পতি ও শনি পরস্পরের খুব কাছে চলে আসবে। সোমবার সূর্যাস্তের ঠিক পর কোনো উপকরণের মাধ্যম ছাড়াই সাধারণ মানুষ এই দৃশ্য চাক্ষুষ করতে পারবেন।

নাসার তরফে জানানো হয়েছে, সৌরজগতের দুটি গ্রহ পরস্পরের খুব কাছাকাছি আসা বিরল ঘটনা নয়। বৃহস্পতি তার প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে প্রতি ২০ বছর অন্তর যায়। তবে এতটা কাছ দিয়ে নয়।

বিজ্ঞানীরা বলছেন, সোমবার বৃহস্পতি ও শনির মধ্যে মাত্র শূন্য দশমিক ১ ডিগ্রি দূরত্ব থাকবে। আবহাওয়া অনুকূল হলে সূর্যাস্তের পর এমন বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবে পৃথিবীবাসী। ২১ ডিসেম্বর বছরের সব থেকে ছোট দিন।

ওয়ান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক প্রফেসর ডেভিড বেনট্রাও জানিয়েছেন, এমন ঘটনা একজন মানুষ তার জীবনকালে একবারই দেখার সুযোগ পান।

১৬২৩ সালের জুলাই মাসে শেষবার শনি ও বৃহস্পতি এতটা কাছাকাছি চলে এসেছিল। কিন্তু সেবার দুটি গ্রহ সূর্যের এতই কাছাকাছি ছিল যে তাদের খালি চোখে দেখা যায়নি।

তার আগে ১২২৬ সালের মার্চ মাসে একইভাবে বৃহস্পতি ও শনি পরস্পরের খুব কাছে চলে এসেছিল। সেই ঘটনা পৃথিবী থেকে দেখা সম্ভব হত। তার পর এই প্রথমবার এমন বিরল দৃশ্য পৃথিবী থেকে দেখা সম্ভব হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451