মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ফিফা নারী ফুটবলে মাতৃত্বকালীন ছুটি চালু করল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৮৪ বার পড়া হয়েছে

নারী ফুটবলারদের জন্য অনন্য এক সিদ্ধান্ত নিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নারী ফুটবলারদের জন্য ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি চালু করল সংস্থাটি। সন্তান জন্মের পর কমপক্ষে আট সপ্তাহ বাধতামূলক পাবেন নারী খেলোয়াড়রা।

গতকাল শুক্রবার নতুন আইনটি অনুমোদন দিয়েছে ফিফা। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ইন্ডিয়ার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়।

নতুন নিয়ম নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা নারী ফুটবলের উন্নয়নে অনেক গুরুত্ব দিতে চাই। তাঁদের এই বিষয়গুলো (মাতৃত্বকালীন) আমাদের দেখতে হবে। তাঁদের মাতৃত্বকালীন ছুটির দরকার হলে চিন্তার কোনো ব্যাপারই নেই। ওরা ছুটি নিতে পারবে। মহিলাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে- এ সব দিকে আমাদের নজর দিতেই হবে।’

ফিফার নিয়ম অনুযায়ী, ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি যাঁরা নেবেন, তাঁরা বেতনের (চুক্তি অনুযায়ী) দুই-তৃতীয়াংশ অর্থ পাবেন। এ ছাড়া গর্ভধারণের জন্য কোনো মহিলা ফুটবলার যাতে সমস্যায় না পড়েন, সে দিকেও কড়া নজর রাখবে বলে জানিয়েছে ফিফা।

ফিফার নতুন নিয়মে সুবিধা আছে কোচদের জন্যও। তবে ঠিক কি সুবিধা রাখা হবে সেটা স্পষ্ট করেননি ফিফা সভাপতি। তিনি বলেন, ‘ফুটবলের  উন্নয়ন এবং প্লেয়ারদের অনুপ্রাণিত করার কাজটা করে থাকেন কোচরাই। তাঁদের চাকরির নিরাপত্তা থাকা দরকার। কোচদের সুরক্ষার জন্য ন্যূনতম একটা মান বজায় রাখতে হবে আমাদেরই।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451