মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

‘ইসলামে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ হারাম’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৬ বার পড়া হয়েছে

কোরআন ও সুন্নাহ অনুযায়ী ভাস্কর্য ও মূর্তি একই জিনিস দাবি করে ইসলামে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ হারাম বলে দাবি করেছেন আলেমরা।

বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। এসময় তারা ভাস্কর্য ও মূর্তিকে হারাম দাবি করে এর পক্ষে যুক্তি ও দলিল তুলে ধরেন।

লিখিত বক্তব্যে বলা হয়, যারা বলছেন মূর্তি ও ভাস্কর্য এক নয় তারা ভুল বলছেন। সত্যকে গোপন করছেন। এটি কোরআন ও সুন্নাহকে অমান্য করা।

সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের নায়েবে আমীর আব্দুর রব ইউসুফীসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এছাড়া কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া-বেফাকের মহাসচিব মুফতি মাহফুজুল হক এবং বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোরআন ও হাদিসের বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরে মুফতি ইনামুল হক বলেন, ইসলামে ভাস্কর্য ও মূর্তি উভয়ে নিষিদ্ধ। এটি নির্মাণ কঠোরভাবে হারাম ও পাপের কাজ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ এরপর সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনে পেশ করেন আয়োজকেরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451