মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসীগোষ্ঠীর তৎপরতা বরদাস্ত করা হবে না : আইজিপি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি সরকারের নজরে রয়েছে। শান্তিশৃঙ্খলা এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশের সীমানায় কোনো সন্ত্রাসীগোষ্ঠীর তৎপরতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ বুধবার দুপুরে বান্দরবানের স্টেডিয়াম এলাকায় গণপূর্ত বিভাগের অর্থায়নে নবনির্মিত পুলিশের অফিসার্স মেস ভবনের উদ্বোধনকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘দেশের সব শ্রেণির মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। এরই মধ্যে পুলিশের সক্ষমতা বাড়াতে নানামুখি পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন, বান্দরবানের পুলিশ সুপার জেরীন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে করে আইজিপি সপরিবারে বান্দরবান সেনা রিজিয়নে এসে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আইজিপি চিম্বুক এলাকায় বেসরকারি পর্যটন স্পট সাইরু রিসোর্টে যান। সেখানে রাত্রীযাপন শেষে কাল বৃহস্পতিবার বান্দরবান ত্যাগ করবেন বলে জানিয়েছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451