মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘুমধুম সীমান্তে দুই লাখ ইয়াবা জব্দ, পাঁচ রোহিঙ্গাসহ ছয়জন আটক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩৪১ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং পাচারে জড়িত অভিযোগে পাঁচ রোহিঙ্গাসহ ছয়জনকে আটক করেছে কক্সবাজার ৩৪-বিজিবির সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আমবাগান এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১, ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের মো. রহমত উল্লাহ (২৫), মো. মাহমুদুল হাসান (২১), মো. সেলিম (২২), মো. আমিন (২২), মো. জিয়াবুল হক (২৬) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মো. জয়নাল আবেদীন (২৫)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আমবাগান এলাকায় ওত পেতে থাকে। পরে সকাল ৯টার দিকে সীমান্ত থেকে ছয়জনকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গি ও গামছা মোড়ানো অবস্থায় আনুমানিক দুই লাখ পিস ইয়াবা জব্দ করে।

এসব ইয়াবার মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451