বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আম্ফানের রেশ না যেতেই ভারতে নতুন ঘূর্ণিঝড়ের কবলে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩২৩ বার পড়া হয়েছে

আম্ফানের রেশ এখনও ভাল করে কাটেনি । তার মধ্যেই আবার নতুন ঘূর্ণিঝড় গতি আঘাত হানতে যাচ্ছে ভারতে। সামনে পূজা সবমিলিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। সোমবার সকালেই ঘূর্ণি়ঝড় গতির প্রবেশ করার কথা রয়েছে অন্ধ্র উপকূলে । ঝড়ের ফলে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপর দিয়ে ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে। জারি হতে পারে জরুরী সতর্কতা।

তবে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকবে বলেই জানা গিয়েছে । ঘূর্ণিঝড়ের প্রভাবও কম পড়বে এ রাজ্যে । তবে এর জেরে ঠিক পূজার আগে বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় ।

আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার অন্ধ্র, ওড়িশা, আন্দামান উপকূলে সমুদ্র উত্তাল থাকবে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলেই জানা গিয়েছে । তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

গত ৩০ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল । যা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451