মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

জলাবদ্ধতায় জনদুর্ভোগ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কে সাগরদিঘী বাজার অংশে চার রাস্তার মোড়ে সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়ক বেহালের কারণে যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হয়। এলাকাবাসীর অভিযোগ, সড়কের নির্মাণকাজের ধীরগতির কারণে এ জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে ২৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ঘাটাইল-সাগরদিঘী সড়কের কামালপুর থেকে সাগরদিঘী হয়ে গুপ্তবৃন্দবন পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলছে। কাজটি তদারকি ও তত্ত্বাবধান করছে ময়মনসিংহের ঠিকাদারি প্রতিষ্ঠান ভাওয়াল কন্সট্রাকশন। এ পর্যন্ত সড়কের অর্ধেক কাজ শেষ হলেও সাগরদিঘী বাজারের চার রাস্তার মোড়ে কোনো কাজ না করে খোঁড়াখুঁড়ি করে প্রায় ৪/৫ মাস যাবৎ ফেলে রাখা হয়েছে। ফলে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সামন্য বৃষ্টি হলেই স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কটি যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে সাগরদিঘী-ঘাটাইল সড়ক, সাগরদিঘী-সখিপুর সড়ক, সাগরদিঘী-মধুপুর সড়ক এবং সাগরদিঘী-ভরাডোবা সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। যানজটের সৃষ্টি হয়ে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

ঘাটাইলের পাহাড়িয়া এলাকাটি আনারস, কাঁঠাল ও সবজিপ্রধান এলাকা। এই এলাকার উৎপাদিত সকল ফল-ফসল-সবজি সাগরদিঘী বাজার এলাকা হয়ে ঢকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ফলে সাগরদিঘী চৌরাস্তা এলাকা দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী গাড়ি চলাচল করে। কিন্তু সড়কে বড় বড় গর্তের কারণে ট্রাক ও কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন প্রতিদিনই বিকল হয়ে পড়ে। সৃষ্টি হয় যানজট। এ অবস্থায় পাহাড়ি এলাকার কাঁঠাল, আনারসসহ নানা ফল ও সবজির মতো পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়তে হয় কৃষকদের।

সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, সাগরদিঘী ব্যবসানির্ভর এলাকা। সড়কের নির্মাণকাজের ধীরগতির কারণে এলাকার জনসাধারণের হাট-বাজার, ব্যবসা-বাণিজ্য ও য়াতায়াতে নজিরবিহীন ভোগান্তি হচ্ছে। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বার বার বলা হলেও তারা পাত্তাই দিচ্ছে না।

ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী ফকরুদ্দিন বাচ্চু বলেন, বাজার এলাকার সড়কের যে অংশ বাকি আছে সে অংশের কাজ করা হবে ঢালাইয়ের মাধ্যমে। কিন্ত টেন্ডারে ঢালাই ধরা ছিল না। ঢালাইয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদান পেলেই কাজ শুরু করা হবে।

টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক জানান, সাগরদিঘী বাজারের চার রাস্তা মোড়ের কাজ হবে ঢালাইয়ের মাধ্যমে কিন্ত টেন্ডারে ঢালাই ধরা ছিল না। নতুন করেন ৬৬৮ মিটার সড়কের কাজ সিসি ঢালাইয়ের মাধ্যমে করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এখনো অনুমোদন হয়নি তাই বিলম্ব হচ্ছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451