শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সরকারের ভাবমূর্তি নষ্ট করতে হত্যাকান্ড ঘটানো হচ্ছে’- মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৪৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশ ও সরকারের

জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি গোষ্ঠী এ

ধরনের হত্যাকান্ড ঘটাচ্ছে।

শুক্রবার (১০ জুন) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে

দুর্বৃত্তদের হাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্ধসঢ়;গুলির বাড়িতে

গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী পুরোহিত হত্যাকান্ডের স্থান ও

নলডাঙ্গার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার এসব বিষয়ে যথেষ্ট সচেতন আছে। এদের বিরুদ্ধে

সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।

এসময় মন্ত্রী পরিবারের শোকাহত সদস্যদের সাত্বনা দেন। পরিদর্শন শেষে

মন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার ও ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের

পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল করীম আনার,

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত

পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সদর উপজেলা নির্বাহী

কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (০৭ জুন) সকালে বাড়ি থেকে নলডাঙ্গা সিদ্বেশ্বরী মন্দিরে পূজা

দিতে যাওয়ার সময় মহিষাভাগাড় বিলে দুর্বৃত্তরা পুরোহিত আনন্দ গোপাল

গাঙ্গুলিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451