রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

সাউথ আফ্রিকার ক্রিকেট তারকা ম্যাকেঞ্জি বাংলাদেশ ছেড়ে নিজ দেশে কোচ হয়ে গেলেন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৩ বার পড়া হয়েছে

করোনাকালের শেষ দিকে বাংলাদেশের ক্রিকেট যখন শুরু হওয়ার পথে, তখন হুট করেই চাকরি ছেড়ে দেন ব্যাটিং খোচ নেইল ম্যাকেঞ্জি। প্রোটিয়া এই কোচ বাংলাদেশি ক্রিকেটার-সমর্থকদের কাছে খুব প্রিয় ছিলেন। করোনার কারণে দীর্ঘদিন পরিবার ছেড়ে থাকা সম্ভব নয় বলে তিনি বাংলাদেশের চাকরিটা ছেড়ে দেন। তবে দ্রুতই ঘুচে গেছে তার বেকারত্ব। নিজ দেশের ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছেন ম্যাকেঞ্জি।

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ম্যাকেঞ্জিকে হাই পারফরম্যান্স ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার আগে বছরখানেক তিনি একই ভূমিকা পালন করেছেন দক্ষিণ আফ্রিকার দলে। এবার শুধু হাই পারফর্মেন্স দল নয়; মাঝেমধ্যে তাকে জাতীয় দলের সঙ্গেও কাজ করতে হবে। ২০১৯-২০ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক হিসেবে ছিলেন কিংবদন্তি অল-রাউন্ডার জ্যাক ক্যালিস। তার মেয়াদ আর বৃদ্ধি করা হয়নি।

এখন ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল এবং একাডেমির কাঠামোতে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন ম্যাকেঞ্জি। জাতীয় দলের জন্য পাইপলাইনে ক্রিকেটার তৈরিই তার কাজ। সেইসঙ্গে জাতীয় দলে ডাক পড়লে যাবেন। দ্বিতীয় দফায় নিজ দেশের বোর্ডে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছসিত ম্যাকেঞ্জি বলেছেন, ‘দুই বছর বাংলাদেশে কাজ করেছি। বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপে গেছি। কোচ হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরেছি। আমার পক্ষে যতটা সম্ভব চেষ্টা করব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451