বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ভারতের শোক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর মসজিদ দুর্ঘটনায় নিহতদের প্রতি আন্তরিক সহানুভূতি এবং গভীর সমবেদনা জানিয়ে বাংলাদশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনকে চিঠি লিখেছেন।

চিঠিতে তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন এস জয়শঙ্কর।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে, নারায়ণগঞ্জের বায়তুস সালাম মসজিদে ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে জেনে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রার্থনায় সমবেত ধর্মপ্রাণ মুসলিম ভাইদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। যারা আহত অবস্থায় আছেন সবার দ্রুত সুস্থতা কামনা করছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451