মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

নাইকি নেইমারের সঙ্গে সম্পর্কছেদ করল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন আবারও ভেঙে গেছে নেইমারের। প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এরপর তাঁর পাশ থেকে সরে গেল বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। ২০১১ সালে নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন নেইমার। জানা গেছে, নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছতে না পারার কারণেই দুই পক্ষ আলাদা হয়ে যাচ্ছে।

নেইমারের সঙ্গে নাইকির এই চুক্তি ২০২২ সাল পর্যন্ত ছিল। চুক্তির অঙ্ক ছিল ১০ কোটি ৫০ লাখ ডলারের। এই চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য গত কয়েক মাস ধরেই নেইমারের সঙ্গে নাইকির প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছিল। নেইমারের তরফ থেকে টাকার অঙ্ক বাড়ানোর আহ্বান জানানো হলেও নাইকি তাতে সাড়া দেয়নি। এ ব্যাপারে নাইকির মুখপাত্র জস বেনেডেক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘নেইমার এখন থেকে আর নাইকির ক্রীড়া ব্যক্তিত্ব নন।’

নাইকি সরে যাওয়ার পর থেকে শোনা যাচ্ছে, আরেক বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পুমা’র সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন নেইমার। এ ব্যাপারে নাকি আলোচনাও শুরু হয়েছে। তবে পুমা কর্তৃপক্ষ এ ব্যাপার এখনই মুখ খুলতে রাজি হয়নি। বার্সেলোনায় থাকতে বিশ্বজোড়া তারকাখ্যাতি পেয়েছিলেন নেইমার। সে কারণেই রেকর্ড ট্রান্সফার ফিতে তাঁকে দলে টেনেছিল পিএসজি। কিন্তু ফরাসি ক্লাবটিতে যাওয়ার পর নানা কারণেই নেইমার নিজের ব্র্যান্ডকে ক্ষতিগ্রস্ত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451