বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

চতুর্থ ক্রিকেটার হিসেবে খেলরত্ন পাচ্ছেন রোহিত সঙ্গে আরও তিন ক্রীড়া

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩১৩ বার পড়া হয়েছে

বাইশ গজে বারবার ব্যাট হাতে জ্বলে উঠেছেন। ২০১৯ বিশ্বকাপে পাঁচ-পাঁচটা সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ‘হিটম্যান’। তার পরেও বিশ্বের বিভিন্ন প্রান্তে রোহিতের ব্যাট কথা বলেছে। সেই  রোহিত শর্মাকেই দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্নের জন্য মনোনীত করা হল মঙ্গলবার। বিরাট কোহালির ডেপুটির সঙ্গে খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা, কুস্তিগির বীনেশ ফোগত এবং প্যারাঅলিম্পিক্সে সোনা জয়ী হাইজাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রকের ১২ সদস্যের এক কমিটি খেলরত্ন সম্মানের জন্য দেশের চার ক্রীড়াবিদের নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছে।

রোহিতের আগে আরও তিন জন ক্রিকেটার খেলরত্ন পেয়েছেন।  ১৯৯৮ সালে সচিন তেন্ডুলকর খেলরত্ন পান। তাঁর ঠিক ন’ বছর পরে ধোনিকে এই সম্মান দেওয়া হয়। ২০১৮ সালে রাজীব খেলরত্ন হন বিরাট কোহালি। এ বার তাঁদের সঙ্গে এক বন্ধনীতে নাম লেখাতে চলেছেন রোহিত।

২০১৬ সালের পরে এ বারই এক সঙ্গে চার ক্রীড়াবিদকে খেলরত্নের জন্য মনোনীত করা হল। চার বছর আগে পিভি সিন্ধু, দীপা কর্মকার, জিতু রাই ও সাক্ষী মালিককে এই সম্মানে ভূষিত করা হয়েছিল।

ABP


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451