বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনাভাইরাস : হ্যান্ডশেক করতে গিয়ে ফিঞ্চ-উইলিয়ামসনের কাণ্ড!

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৩৬৮ বার পড়া হয়েছে

সিডনিতে আজ থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। তবে টসের সময় একটা মজার ঘটনা ঘটেছে। ক্রিকেটীয় রীতি মেনে দুই অধিনায়ক যখন হাত মেলাতে যান তখনই ঘটে ঘটনা!

প্রথমবার হাত মিলিয়ে দ্রুত বিচ্ছিন্ন করেন উইলিয়ামসন। তার হাতের দিকে তাকিয়ে চোখ কপালে ওঠে ফিঞ্চের। কারণ, হ্যান্ডশেকের মাধ্যমেই সবচেয়ে দ্রুত ছড়ায় করোনাভাইরাস। পুরো ঘটনার সময় দুজনের মুখেই হাসি ছিল। তবে মুখভঙ্গি ছিল দেখার মতো। অতঃপর দুজনে কনুই মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সেই মুহূর্তের ছবিগুলো এখন সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। এতে মজা পেয়েছেন ক্রিকেট সমর্থকেরা। তবে বেশিরভাগ মানুষই এটাকে সতর্কতামূলক বিজ্ঞাপন হিসেবে দেখছেন। উল্লেখ্য, করোনা আতঙ্কের মাঝেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা হ্যান্ডশেক চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451