বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাকের ধাক্কায় লেগুনাচালকসহ পুলিশ সদস্যর স্ত্রী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৩৮২ বার পড়া হয়েছে

ঢাকা : কুমিল্লা জেলার মেঘনা থানাধিন মেঘনা ব্রিজের সামনে ট্রাকের ধাক্কায় লেগুনা উল্টে চালকসহ দু’জন নিহত এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবল আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডিবি সদস্য নেপাল চন্দ্র রায়ের স্ত্রী শিল্পী চন্দ্র রায় (৩২) ও লেগুনাচালক শাহ নেওয়াজ (৩৫)।

নিহত শিল্পীর বড়ভাই রিপন চন্দ্র রায় জানান, সোনারগাঁও যাওয়ার পথে মেঘনা ব্রিজের কাছে একটি ট্রাক ধাক্কা দিলে লেগুনাটি উল্টে যায়। এতে চালকসহ সাত থেকে আট যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের মধ্য থেকে শিল্পী চন্দ্র রায়, ডিবি সদস্য নেপাল চন্দ্র রায় এবং লেগুনাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তবে আহত নেপাল চন্দ্র রায়ের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনর্চাজ এসআই মো. বাচ্চু মিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451