মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

নির্বাচকেরা মুশফিকের বিকল্প খুঁজছেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩৬২ বার পড়া হয়েছে
নির্বাচকেরা এখন থেকেই পাকিস্তান সফরে মুশফিকের বিকল্পের খোঁজে আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মুশফিকের সম্ভাব্য বদলি ক্রিকেটারকেই সুযোগ দিতে চান তাঁরা

মুশফিকুর রহিম পাকিস্তান সফরে যাচ্ছেন না। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের গত পরশুই এটা জানিয়ে দিয়েছেন মুশফিক। কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাংবাদিকদের আবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

আগামী এপ্রিলে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে তৃতীয় দফা পাকিস্তান যাবে বাংলাদেশ। নির্বাচকেরা এখন থেকেই পাকিস্তান সফরে মুশফিকের বিকল্পের খোঁজে আছেন। কাল সিলেটে মিনহাজুল বলছিলেন, ‘পাকিস্তানে মুশফিক যাচ্ছে না, তাই আমরা চিন্তাটা করছি ওর জায়গায় কাকে খেলানো যায়।’ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মুশফিকের সম্ভাব্য বদলি ক্রিকেটারকেই সুযোগ দিতে চান মিনহাজুল, ‘মুশফিক না যাওয়ায় ১৫ জন থেকে ইতিমধ্যে একজন কমে গেছে। আমরা তাই মুশফিকের জায়গায় অন্য কাউকে চিন্তা করছি।’

মুশফিক পাকিস্তান না গেলেও পাকিস্তান যেতে ইচ্ছুক ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও শোনা যাচ্ছিল, জিম্বাবুয়ের বিপক্ষেই অধিনায়ক হিসেবে নিজের শেষ সিরিজ খেলছেন মাশরাফি। পাকিস্তানে একমাত্র ওয়ানডের জন্য খেলোয়াড় মাশরাফিকে বিবেচনা করা হবে কি না, সেটা এখনই বলতে পারলেন না মিনহাজুল, ‘আমরা এ সিরিজটা শেষ হলে তারপর পাকিস্তান সিরিজের ওয়ানডে নিয়ে বসব।’

তবে বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তানে একমাত্র ওয়ানডেতেও বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মুর্তজা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451