রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুর ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরী করে ত্রাণ তৎপরতা শুরু উপজেলা প্রশাসনের।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ৪৩৫ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর জেলা প্রতিনিধি.

ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ায় গত কয়েক দিনে পদ্মার পানি অস্বাভাবিকভাবে

বৃদ্ধির ফলে লালপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের হাজার হাজার একর জমির ফসল ডুবে যাওয়া ও জনপদ

প্লাবিত হওয়ার খবর রবিবার বাংলার প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর

উপজেলা প্রশাসন ঐসব এলাকা পরিদর্শন করে ১৮শ ৯০টি ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা

তৈরী করে ত্রাণ তৎপরতা শুরু করেছে। সোমবার নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারী ত্রাণ

ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে লালপুর ও বিলমাড়ীয়া ইউনিয়নের চরাঞ্চলের

পানিবন্দি ২শ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল, সোয়াবিন তেল, বিশুদ্ধ পানি, চিড়া ও

গুড় বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের (লালপুর-

বাগাতিপাড়া) সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, নাটোর জেলা প্রশাসক খলিলুর

রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান, জেলা ত্রাণ ও পুন:বাসন কর্মকর্তা

আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার

নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), শফিকুর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি

আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451