মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

আনোয়ারা উপজেলায় ধান কাটা নিয়ে সংঘর্ষ, চার ঘরে আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় এক পক্ষের চারটি ঘরে আগুন লাগিয়ে দেন অপর পক্ষের লোকজন। উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় আজ সোমবার বেলা একটার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কামরুজ্জামান (৩৫) ও কামরুল ইসলাম (২০) নামের দুজনকে আটক করেছে পুলিশ। মারামারির ঘটনায় আহত হয়েছেন নাহিদা আক্তার (১৮), লায়লা বেগম (৪৫) ও সাদিয়া আকতার (১৩)।

এলাকাবাসী জানান, জমিজমা নিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার নুরুল হকের পরিবারের সঙ্গে জোস্ত মোহাম্মদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় দুই মাস আগে নুরুল হক ও তাঁর ছেলেরা জোর করে বিরোধপূর্ণ জমিতে ধান লাগান। সোমবার ওই জমিতে ধান কাটতে গেলে নুরুল হকের লোকদের বাধা দেন জোস্ত মোহাম্মদের পরিবারের লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে নুরুল হকের ছেলেরা ক্ষিপ্ত হয়ে জোস্ত মোহাম্মদের ঘরে আগুন ধরিয়ে দিলে চারটি ঘর পুড়ে যায়।

জোস্ত মোহাম্মদের মা মাজুমা খাতুন বলেন, ‘নুরুল হক ও তাঁর ছেলেরা লোকজন নিয়ে ধান কাটতে আসে। আমার ছেলেরা বাধা দিলে তারা হামলা করে। পরে ঘরে আগুন লাগিয়ে দেয়।’

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিং ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451