সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

নোমেক মেডিসিন ক্লাব ইউনিটের উদ্যোগে দুস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়খালী আবদুল

মালেক উকিল মেডিকেল কলেজ মেডিসিন ক্লাব ইউনিটের উদ্যোগে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গরীব, অসহায়-দুস্থ মানুষের মাঝে

বিনামূল্যে কৃমিনাশক ঔষধ ও আয়রন-ফলিক এসিড ট্যাবলেট বিতরণ

কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ কর্মসূচি

উদ্বোধন করেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর

রশিদ কিরণ। এসময় উপস্থিত ছিলেন, আমাউমেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস

ছালাম, স্বাচিপ নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা.মাহবুবুর রহমান, বি এম

এ নোয়াখালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা.ফজলে এলাহী খান, স্বাচিপ

আমাউমেক শাখার আহবায়ক ডা.আবু নাসের, মেডিসিন ক্লাব

আমাউমেক সভাপতি বিপ্লব দাস ও সাধারণ সম্পাদক শুভ তালুকদার। উপস্থিত

অতিথিবৃন্দ মেডিসিন ক্লাবের এ কর্মসূচিকে সাধুবাদ জানান এবং

উৎসাহ প্রদান করেন। মেডিসিন ক্লাব, মেডিকেল ও ডেন্টাল কলেজের

ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি শিক্ষা ও সমাজসেবামূলক

স্বেচ্ছাসেবী সংগঠন। উক্ত সংগঠনের আমাউমেক ইউনিট নোয়াখালীস্থ

অসহায় রোগীদের মাঝে রক্ত সরবরাহ, থ্যালাসেমিয়া শিশুদের বিনাশর্তে রক্তদান

সহ স্বাস্থ্য ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451