মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

সোহেল- সুমা ও ইতির পর স্বর্ণ জিতলেন সানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩২ বার পড়া হয়েছে

এক আরচারির কারণেই দক্ষিণ এশিয়ান গেমসে রোববার ছয়বার পোখারার আকাশে সবার ওপরে ছিল বাংলাদেশের পতাকা। সোমবার সকালেও আরচারি থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ। জিতেছে চারটি স্বর্ণ। আরচারির দশ ইভেন্টে স্বর্ণ জয়ের পথে ছিল বাংলাদেশের আরচাররা। দশটিতেই দেশকে স্বর্ণ এনে দিয়েছেন তারা।

সোমবার সকালে রিকার্ভ এককের ফাইনালে ভুটানের কিনলে তিসেরাংকে ৭-১ সেট পয়েন্টে উড়িয়ে দেন রোমান সানা। আরচারিতে ট্রেবল জেতেন তিনি। এর আগে রিকার্ভ দলগত পুরুষ ইভেন্টে এবং ইতির সঙ্গে মিশ্র ইভেন্টে স্বর্ণ জেতেন সানা। তার স্বর্ণ দিয়ে সাউথ এশিয়ান গেমসে মোট স্বর্ণের অর্ধেকের বেশি আসল শুধু আরচারি থেকে।

এর আগে প্রথমে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বাজিমাত করেন সুমা। এরপর পুরুষ কম্পাউন্ড এককে স্বর্ণপদক জিতে নেন সোহেল রানা। তারপর মেয়েদের রিকার্ভ এককে স্বর্ণের হাসি হাসেন ইতি খাতুন।

সোমবার সকালে প্রতিপক্ষ শ্রীলংকার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে পদক জিতে নেন সুমা। এর আগে রোববার সুস্মিতা বণিক ও শ্যামলী রায়কে নিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগেও স্বর্ণপদক জিতেছিলেন এই আরচার।

অন্যদিকে পুরুষ কম্পাউন্ড এককের ফাইনালে ১৩৭-১৩৬ স্কোরে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন সোহেল রানা। অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়ে রোববার কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টেও সোনা জিতেছিলেন এই আরচার।

নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে এ তিনটি নিয়ে মোট ১৮টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451