বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই আরোহীর

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৪ বার পড়া হয়েছে
সৈয়দপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রবিবার বিকেলে জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আটঘর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে শারজান মিয়া (২২) ও চিলাউড়া আমবাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে মোরশেদ মিয়া (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর উপজেলা সদর থেকে জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে তারা দুইজন রানীগঞ্জ বাজারের উদ্যেশে রওয়ানা হন। বিকেল চারটার দিকে রানীগঞ্জের গর্ন্ধবপুর এলাকায় পৌঁছামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। মোটরসাইকেলের চালক মোরশেদ মিয়া ছিলেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে কাল সোমবার। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451