বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

 দিবালা-মার্তিনেজ আর্জেন্টিনার ভবিষ্যত: লিওনেল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৩৮০ বার পড়া হয়েছে

পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজ দুজনই খেলেন সিরি আ’তে। জুভেন্টাসের হয়ে মাঠ মাতান দিবালা আর ইন্টার মিলানের পক্ষে খেলেন মার্তিনেজ। ক্লাব ফুটবলে প্রতিপক্ষ হলেও বুধবার রাতে আর্জেন্টিনার হয়ে জুটি বাঁধছেন তারা। জার্মানির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাঁধে কাঁধে মিলিয়ে লড়বেন দুই তরুণ।

এদিন বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় সিগন্যাল ইদুলা পার্কে জার্মানির আতিথেয়তা নেবে আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির মহারণ সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২, সনি টেন-২ এইচডি ও সনি লাইভ। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন,দিবালা-মার্তিনেজই দলটির ভবিষ্যৎ।

সম্প্রতি লিগ ম্যাচে মুখোমুখি হয় ইন্টার ও জুভেন্টাস। ২-১ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় জুভরা। তবে গোল পেয়েছেন দিবালা-মার্তিনেজ উভয়ই। জাতীয় দলের জার্সি গায়ে এ জুটি সফল হবে বলে মনে করেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

তিনি বলেন, আগামীতে দলের নিয়মিত সদস্য তারা। আমাদের দলটি গড়ে উঠছে। তাতে নেতৃত্ব দিতে হবে দুজনকেই। দেশের পতাকা তাদেরকেই উঁচিয়ে ধরতে হবে। অধিকন্তু দিবালা-মার্তিনেজ একে অপরের খুব ভালো বন্ধু। ওরাই আর্জেন্টিনার ভবিষ্যৎ। গত রোববার ক্লাবের হয়ে দুর্দান্ত খেলেছে তারা। আশা করি, আকাশি নীল-সাদা জার্সিতেও দলের হয়েও এমন পারফরম করবে এ জুটি।

ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে দলে নেই অনেক নিয়মিত মুখ। তারুণ্যে ভরা দল নিয়েই জার্মানদের মোকাবেলা করতে প্রস্তুত স্কালোনি। তিনি বলেন, ইনজুরির কারণে প্রতিপক্ষ দলেরও অনেকে এ ম্যাচে খেলবেন না। আমাদের দলের অবস্থাও একই। এটা একটা চ্যালেঞ্জ। অবশ্য চূড়ান্ত একাদশ ম্যাচের আগে জানা যাবে। আশা করছি, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে। ফুটবলপ্রেমীরাও তুমুল লড়াইয়ের অপেক্ষা করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451