সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

দেশজুড়ে আগামী সপ্তায় ভারী বৃষ্টি, সিলেটে বন্যার সম্ভাবনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৫৪৭ বার পড়া হয়েছে

দুই থেকে তিনদিন পর সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। এতে আগামী সপ্তায় দেশজুড়ে ভারী বৃষ্টি হতে পারে। অপরদিকে সিলেট ও আসামে বৃষ্টি হওয়ায় আকস্মিক বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অবশেষে রাজধানীতে আজ (শুক্রবার) নেমেছিল স্বস্তির বৃষ্টি। তীব্র খরতাপে অতিষ্ঠ নগরজীবনে আষাঢ়ের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে। আষাঢ়ের প্রায় মাঝামাঝিতেও দেখা মিলছিল না কাঙ্খিত বৃষ্টির।কয়েকদিন ধরে সারাদেশ পুড়েছে তীব্র খরতাপে।

আর গুমোট গরমে জনজীবন হয়ে উঠেছিল বিপর্যস্ত। বৃহস্পতিবারই বৃষ্টির আভাস মিলছিল। আসি আসি করেও যেন আসছিলো না।তবে শুক্রবার আর আশাহত হতে হয়নি। দুপুরে জুমার নামাজের আগেই রাজধানীবাসী দেখা পান স্বস্তির বৃষ্টির।

অঝোরধারার বৃষ্টিতে জলকেলিতে নেমে পড়ে অনেক শিশু-কিশোর।আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টি হয়েছে।আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টিপাত মওসুমি বাতাসের সক্রিয়তার ওপর নির্ভর করে।

বাংলাদেশের ওপর মওসুমি বাতাস এখনো কম সক্রিয় থাকায় বৃষ্টিপাত তেমন হচ্ছে না। তবে, দুই থেকে তিনদিন পর সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। এতে, আগামী সপ্তাহে দেশজুড়ে ভারী বৃষ্টি হতে পারে। সিলেট ও আসামে বৃষ্টি হওয়ায় আকস্মিক বন্যা হতে পারে। আর আরব সাগরে সাইক্লোন সৃষ্টি হওয়ায়, এ বছর গড় বৃষ্টি কম হবে।

আর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451