বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী বেগমগঞ্জে যুবলীগের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যুবলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে শাহাদাত হোসেন (২৮) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো চারজন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের আরিফ হাজির পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত উপজেলার পৌর হাজিপুর দক্ষিণ বাজার এলাকার কামাল চৌধুরীর ছেলে।

শাহাদাতের পরিবার ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার দিকে হাজির পোল এলাকায় যুবলীগের সম্রাট ও সুমনের সমর্থকদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শাহাদাত। আহত হন চারজন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, গোলাগুলির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গতকালকের এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451