রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন

জাকির পাটোওয়ারী, ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৫৪৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন রামগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। ২৩শে জুন রবিবার লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যান সভায় আনুষ্ঠানিকভাবে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়। এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মাননা পুরস্কার প্রদান করেন লক্ষীপুর জেলা পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন।

এপ্রসঙ্গে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আনোয়ার হোসেন বলেন, আজ আমি খুব খুুুশি। লক্ষ্মীপুর জেলা পুলিশের অভিভাবক মাননীয় পুলিশ সুপার মহোদয়ের অনুপ্রেরণা ও আন্তরিক সহযোগীতায় আমি রামগঞ্জ থানায় যোগদান করার প্রথম মাসেই লক্ষীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি। বাংলাদেশ পুলিশের একজন সদস্য,আইন ও জনগণের সেবক হিসেবে আমি খুবই গর্বিত। যতদিন আমি বাাংলাদেশ পুলিশে কর্মরত আছি সকলের দোয়া, সহযোগীতা ও ভালবাসায় কাজ করে যাব ইনশাল্লাহ।

এর আগে আনোয়ার হোসেন ঢাকা মেট্রো-পলিটন পুলিশের মিরপুর বিভাগের শাহ্ আলী থানায় টানা তিন বছর সুনামের সাথে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশে দীর্ঘদিন খুবই সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451