শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ওসি মোয়াজ্জেম কারাগারে ডিভিশন চান, শুনানি কাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৪৫৭ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন কারাগারে বিশেষ সুবিধা (ডিভিশন) চেয়ে আদালতে আবেদন করেছেন। আগামীকাল সোমবার এ বিষয়ে  শুনানি হবে।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন মোয়াজ্জেম হোসেন।

ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদ এনটিভি অনলাইনকে জানান, গত ২০ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ওসি মোয়াজ্জেমের পক্ষে কারাগারে ডিভিশন পাওয়ার বিষয়ে আবেদন করা হয়। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামীকাল ২৪ জুন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

আইনজীবী জানান, ওসি মোয়াজ্জেম একজন গেজেটেট প্রথম শ্রেণির কর্মকর্তা। তাই আইন অনুযায়ী তিনি ডিভিশন পাওয়ার হকদার।

ওসি মোয়াজ্জেম ডিভিশন পেলে পছন্দের খাবার, বিছানা, দৈনিক পত্রিকা, চেয়ার-টেবিল, ড্রেসিং টেবিল, পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসার সুবিধা পাবেন বলে জানান আইনজীবী ফারুক আহম্মেদ।

এর আগে গত ১৯ জুন ওসি মোয়াজ্জেমের জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আগামী ৩০ জুন এ মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার লোকজন।

এর আগে ২৭ মার্চ নুসরাত অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যায়। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তাঁর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

পরবর্তী সময়ে ওই ঘটনায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকায় অবস্থিত বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। আদালতের নির্দেশে মামলটি তদন্ত করে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে গত ২৭ মে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই দিনই মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সাইবার  ট্রাইব্যুনাল। তারপর থেকেই পলাতক ছিলেন মোয়াজ্জেম। গত ১৬ জুন হাইকোর্টে জামিন নিতে আসার সময় তাঁকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451