বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বান্দরবানে সেনাবাহিনীর মাইক্রোবাস খাদে, একজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৩৯৭ বার পড়া হয়েছে

 

বান্দরবানে সেনাবাহিনীর মাইক্রোবাস খাদে পড়ে এক সেনা কর্মকর্তা নিহত ও সাতজন আহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা সদর থেকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাস রুমা যাচ্ছিল। পথে চিম্বুক-রুমা সড়কের ১২ মাইল নামকস্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা সেনাবাহিনীর সার্জেন্ট ওবায়দুল্লাহ নিহত হন। আহত হন সাতজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় পাহাড়িরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন সার্জেন্ট কামাল, করপোরাল ফারুক, সিভিল ইঞ্জিনিয়ার মাসুদ, সৈনিক হালিম, সৈনিক আরিফ, চালক রিটু ও হেলপার তপন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাজেদুর রহমান জানান, মাইক্রোবাস খাদে পড়ে দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত অবস্থায় আরো সাতজন চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর বলেন, রুমা যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451