মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

কিছু দুষ্টু লোক দু-একটা কেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা করেছিল : ইসি সচিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৪৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

পঞ্চম ও শেষ ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ খুব ভালোভাবে শেষ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, কিছু দুষ্টু লোক দু-একটা কেন্দ্রে সামান্য গণ্ডগোলের চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি।

আজ মঙ্গলবার ২০ উপজেলায় পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রে ইভিএম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেটা পারেনি। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর অল্প কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ স্থগিত ছিল। ইভিএম রি-ইনস্টল করে আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

ইভিএমে ভোটগ্রহণ করার পরও ফলাফল আসতে দেরি হওয়ার কারণ সম্পর্কে মো. আলমগীর বলেন, ইভিএম নতুন প্রযুক্তি। অভ্যস্ত হতে একটু সময় দিন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আগের সময়ের কথা বলতে পারব না। এবার দেখেন কী হয়, যোগ করেন ইসি সচিব।

উল্লেখ্য, আজ মঙ্গলবার পঞ্চম ধাপে ২০টি উপজেলায় ভোটগ্রহণ করা হয়। এ সব উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০১ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৭০ জন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451