মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

সংসদে প্রশ্নোত্তর ,দেশে ইলিশের উৎপাদন বেড়েছে আড়াই গুণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৪১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু সংসদে জানিয়েছেন, গত দেড় দশকে দেশে ইলিশের উৎপাদন আড়াই গুণের বেশি (বা ১৫৯ দশমিক ৭৬ শতাংশ) বেড়েছে। ২০০২-০৩ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ১ লাখ ৯৯ হাজার ৩২ মেট্রিক টন, ২০১৭-১৮ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ১৭ হাজার মেট্রিক টনে। আগামী ৫ বছরে ইলিশের উৎপাদন ৫ লাখ ৫০ হাজার মেট্রিন টন ছড়িয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এম আদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো জানান, জাটকা ইলিশ ধরা নিষিদ্ধকরণ, প্রজননের সময় ইলিশ ধরা বন্ধসহ সরকারের নানামুখী পদক্ষেপে ইলিশের উৎপাদন বেড়েছে। মাছের উৎপাদন বাড়ানো আরো নানামূখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশে ২০১৭-১৮ অর্থবছরে ৩৮ হাজার ৫৭১ মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়েছে। এর মধ্যে সামুদ্রিক শুটকির পরিমাণ ২৯ হাজার ৮২ মেট্রিক টন, যা দেশের উৎপাদিত মোট শুটকির প্রায় ৭৫ শতাংশ।

নদী ভাঙ্গন : ওয়ার্কার্স পার্টির সদস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে জাহিদ ফারুক বলেন, দেশের বিভিন্ন নদীন ভাঙগনহতে জেলা, উপজেলা, পৌর, শহর, বাজার, হাট এবং ঐতিহাসিক ও জাতীয় জাতীয় জনগুরুত্বপূর্ণ স্থানসমূহ রক্ষার্থে পানি সম্পদ মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এ লক্ষ্যে একটি মহাপরিকল্পনা গ্রহণের কাজ চলমান রয়েছে।

আওয়ামী লীগের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত জুঁকির কারণে পানি সংকট মোকাবেলাসহ কাঙ্খিত উন্নয়নের দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলায় মহাপরিকল্পনা গ্রহণ করছে সরকার। প্রকল্পটির নামকরণ করা হয়েছে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০। এটি আগামী ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প নেবে সরকার, যাতে প্রায় দুই হাজার ৯৭৮ বিলিয়ন টাকা ব্যয় হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451