শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

‘আমার ৮ বছর ফিরিয়ে দাও, আমার ভালোবাসার দাম দাও’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৪৮৮ বার পড়া হয়েছে
‘আমার ৮ বছর ফিরিয়ে দাও, আমার ভালোবাসার দাম দাও'

অনলাইন ডেস্কঃ 

দুদিনের অনশনের পর সফল হলেন অনন্ত। হারানো প্রেম ফিরে পেতে একেবারে নেতা নেত্রীদের ‘অনুপ্রেরণায়’ অনশনে বসেছিলেন তিনি। ঠিক ‘অনুপ্রেরণা’ নয়, বলা যেতে পারে রাজনৈতিক কায়দায় হাসিল কতে চেয়েছিলেন আট বছরের প্রেম।

কোনো ঢাক-ঢোল পিটিয়ে নয়, প্রেমিকাকে শাসিয়েও নয়, একেবারে নিখাদ ভদ্র ছেলের মতো হাতে প্ল্যাকার্ড নিয়ে, রোদ-ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে, নাওয়া-খাওয়া ভুলে প্রেমিকার বাড়ির সামনে দুদিন ধরে বসেছিলেন অনন্ত।

সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, মুখে টু শব্দ ও করেননি অনন্ত। একটি প্ল্যাকার্ডে লেখা, ‘আমার ৮ বছর ফিরিয়ে দাও।’ আর অন্য প্ল্যাকার্ডটিতে লেখা, ‘আমার ভালোবাসার দাম দাও’। ব্যস, এটুকু। বাকি কাজটা দায়িত্ব নিয়ে বিয়ে অবধি এগিয়ে নিয়ে গেছে এলাকাবাসী, সঙ্গে সোশাল মিডিয়া।

কথায় আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই ঘটনায় প্রবাদটার খানিক বাস্তবায়ন ঘটেছে। অনন্ত দুটি প্ল্যাকার্ড হাতে প্রেমিকার বাড়ির সামনে অনশনে ব্যস্ত। ওদিকে প্রেমিকা লিপিকা ও তাঁর পরিবার দরজা বন্ধ করে ঘরের ভিতর। কিন্তু পাড়াপড়শি কী আর চুপ করে থাকেন! তার ওপর এমন মুখরোচক ঘটনা। লিপিকার বাড়ির সামনে জটলা বাঁধতে শুরু করে। বারবার করে এসে দেখে যান অনন্তকে।

যত বেলা গড়ায়, লোকের আনাগোনাও তত বাড়ে। এলাকায় অনন্ত আর লিপিকার না হওয়া প্রেম নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় সামলাতে আসে ভারতের ধূপগুঁড়ি থানার পুলিশ।

অবশেষে দুদিন পর শেষমেশ বরফ গলে। বিয়েতে রাজি হন লিপিকা। পাড়ার লোক আর আত্মীয়স্বজনের জোরাজুরিতে অনন্ত সিঁদুর তুলে দেন লিপিকার মাথায়। এই ঘটনার ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451